প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
বোয়ালখালীতে পর্দা নামলো এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
বোয়ালখালীতে সারোয়াতলী ইব্রাহিম নূর মুহাম্মদ (এসআইএনএম) হাইস্কুলের ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২ জমজমাট আয়োজন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। ফাইনালে ব্যাচ-১৫ লিগেসি ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে ব্যাচ-২২ আর্টজারি টিম।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল গণি চৌধুরী, সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী ও কাজী মোঃ জসিম উদ্দিন। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় স্মাইল উইথ ঈসমাইল ফাউন্ডেশনের ফাউন্ডার মিনহাজুল মোস্তফা চৌধুরীকে।
মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম চৌধুরী, রিয়াদ নাজমুল, আমিনুর রহমান রাকিবসহ আরও একাধিক প্রাক্তন শিক্ষার্থী। এই আয়োজন শুধু ফুটসাল টুর্নামেন্ট নয়, প্রাক্তনদের মিলনমেলা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক সুন্দর উৎসব হয়ে উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট